ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পদ্মায় ট্রলারডুবিতে ব্যবসায়ীসহ ২৩ গরু নিখোঁজ

পদ্মায় ট্রলারডুবিতে ব্যবসায়ীসহ ২৩ গরু নিখোঁজ
×

ফাইল ছবি

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ২২:৫৩

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা নদীতে গরুবাহী ট্রলারডুবিতে ২৩টি গরুসহ আইয়ুব আলী নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। আইয়ুব আলী ফরিদপুরের চরভদ্রাসনের সালিপুর গ্রামের মৃত আব্দুর মিস্ত্রির ছেলে। 

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে মাওয়ায় পদ্মা সেতুর ১৫ নম্বর পিলার এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ফরিদপুরের চরভদ্রাসন থেকে ১৫ জন পাইকার ২৮টি কোরবানির গরু নিয়ে ঢাকার কেরানীগঞ্জের হাটে বিক্রির উদ্দেশে যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে ট্রলারটি পদ্মায় ডুবে যায়। 

লৌহজং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. সুমন আলী জানান, ট্রলারডুবির পর ১৪ জন পাইকার সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন। ৫টি গরুও বেঁচে যায়। তবে একজন পাইকার নিখোঁজ রয়েছেন। ২৩টি গরুর সন্ধান মেলেনি।

মাওয়া নৌ পুলিশ স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস জানান, পদ্মায় নিখোঁজ গরু ব্যবসায়ী এবং ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান অব্যাহত রয়েছে। 

আরও পড়ুন

×