ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
×

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি 

প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১১:০০ | আপডেট: ৩০ মে ২০২৬ | ১৩:০৩

নওগাঁর পোরশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয় তহোরুল ইসলাম (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

তহোরুল ইসলাম নিতপুর ইউনিয়নের শোভাপুর গ্রামের প্রয়াত রবু মিস্ত্রির ছেলে। 

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, তহোরুল সকালে নতুন বাড়িতে পানির পাম্পের জন্য বিদ্যুৎ লাইনের সংযোগ নিতে যান। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে যান। পরিবারের সদস্যরা দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পোরশা থানার ওসি দিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×