ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লালমোহনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

লালমোহনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
×

প্রতীকী ছবি

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৩:৫২

ভোলার লালমোহন উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বদরপুর ও কালমা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- জাইমা ও শাহাদাত। জাইমা বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জামশেদের মেয়ে এবং শাহাদাত কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আনোয়ারের ছেলের।

পুলিশ ও নিহত শিশুদের স্বজনরা জানান, সকালে ঘরের কাজে ব্যস্ত ছিল শিশুদের মা ও স্বজনরা। এ সময় শিশুরা পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বেরিয়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখা না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উভয় শিশুকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে শিশুদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উভয় দুর্ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও পড়ুন

×