ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২৫

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২৫
×

ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ০৯:৫৫

গোপালগঞ্জের ঢাকা-বরিশাল মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার অমলেন্দু হাওলাদারের ছেলে অমিতাভ হাওলাদার (৪২) এবং শেরপুর জেলার আব্দুস সামাদের ছেলে কামাল (৩০)।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল খান জানান, ঢাকাগামী বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাঘদী ব্রিজে ধাক্কা দেয়। ঠিক সেই সময় পেছন দিক থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের আরেকটি বাস ওই বাসটিকে সজোরে ধাক্কা মারে। এতে উভয় বাসের যাত্রীরা আহত হন।

দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত অবস্থায় অমিতাভ ও কামালকে ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
 

আরও পড়ুন

×