ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

সাতক্ষীরায় সীমানা পিলার উদ্ধার, আটক ৪

সাতক্ষীরায় সীমানা পিলার উদ্ধার, আটক ৪
×

সীমানা পিলার উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ১৩:৫০

সাতক্ষীরার তালা উপজেলায় একটি সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) রাত ১০টার দিকে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বাড়ি থেকে পিলারটি উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার কলাগাছি গ্রামের মৃত চতুর মণ্ডলের ছেলে ভোলানাথ মন্ডল (৫৭), খুলনা জেলার পাইকগাছা উপজেলার সুনীল সরদারের ছেলে তুষার কান্তি সরদার (৩৫), বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে যাদব সরকার (৪২)।

স্থানীয়রা জানায়, ভোলানাথ সানার বসতবাড়িতে একটি সীমানা পিলার রয়েছে বলে এমন গুজ্ঞন এলাকায় ছড়িয়ে পড়ে। শুক্রবার রাতে বিশেষঞ্জরা পিলারটি পরীক্ষার জন্য আসেন। এ সময় তালা থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, কলাগাছিতে সীমানা পিলার বেচাকেনা চলছে- এমন খবর পেয়ে থানা পুলিশে একটি টিম সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, পিলারটির গায়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা রয়েছে। এটা আসল না কি নকল সেটি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×