ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

কিশোরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় অপরিণত শিশুর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় অপরিণত শিশুর মরদেহ উদ্ধার
×

এলাকাবাসীর সিদ্ধান্তে শিশুটির মরদেহ দাফন করা হয়। ছবি: সমকাল

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ১৬:১৬

কিশোরগঞ্জ শহরতলিতে একটি কাগজের বাক্স ও সিনথেটিক ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি অপরিণত গর্ভপাতজাত শিশুর মরদেহ পাওয়া গেছে। শনিবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের সম্মিলিত সিদ্ধান্তে শিশুটির মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা জানিয়েছেন, শিশুটিকে তিন-চার মাস বয়সে গর্ভপাত করানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

শহরতলির তারাপাশা এলএসডি রোডের বাসিন্দা কাকন মিয়া ও স্বপন মিয়া জানান, শনিবার সকালে সরকারি খাদ্যগুদামের দক্ষিণ দিকে রাস্তার পাশে শিশুটিকে মৃত ও পরিত্যক্ত অবস্থায় এলাকাবাসী দেখতে পায়। এরপরই খবর পেয়ে পুলিশ যায়। এলাকাবাসীর সিদ্ধান্তেই শিশুটিকে রাস্তার পাশে দাফনের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন

×