ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

আর্জেন্টিনার জার্সি পরে এলেই ২০ শতাংশ ছাড়

আর্জেন্টিনার জার্সি পরে এলেই ২০ শতাংশ ছাড়
×

প্রতীকী ছবি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১০:৩৮

বিশ্বকাপ ফুটবল ঘিরে বাংলাদেশে নানা দলের সমর্থকদের উন্মাদনা নজর কেড়েছে সারা পৃথিবীর। এরই মধ্যে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এসেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি ডায়াগনস্টিক সেন্টার। উপজেলার নিউ ল্যাব ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে আর্জেন্টিনার জার্সি পরে এলেই পরীক্ষা-নিরীক্ষায় ২০ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সমর্থকেরা। 

উপজেলার কানসোনা গ্রামের তুষার খান ছোটবেলা থেকেই আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত। এই দলের খেলোয়াড় লিওনেল মেসি তাঁর প্রিয় ব্যক্তিত্ব। তুষারের ভাষ্য, নিউ ল্যাবের এই ঘোষণা শুধু আর্জেন্টিনা ফুটবল দলকে নয় বরং মেসির প্রতিও তাদের ভালোবাসার বহির্প্রকাশ।

রাঘববাড়িয়া গ্রামের নাজমুল হোসেন, বেতবাড়ী গ্রামের সাকিব হোসেন ও গাফ্‌ফার হোসেনের সঙ্গে গত শনিবার কথা হয় নিউ ল্যাব চত্বরে। তারা এই ডায়াগনস্টিক সেন্টারের ঘোষণাকে ব্যতিক্রমী হিসেবে উল্লেখ করে বলেন, সিদ্ধান্তটি আর্জেন্টিনা ফুটবল দলকে ভালোবাসা জানানোর প্রতীক।

উল্লাপাড়ার নিউ ল্যাব ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের মালিকদের মধ্যে আব্দুর রাজ্জাক, আব্দুল মালেক, জাকির হোসেন মাসুমের সঙ্গে কথা হয় সমকালের। তারা নিজেদের দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক হিসেবে উল্লেখ করেন। মেসি ও তাঁর দলের প্রতি ভালোবাসা ও সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন

×