ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ভারত থেকে ঠেলে পাঠানো সেই ব্যক্তিকে পরিবারে হস্তান্তর

ভারত থেকে ঠেলে পাঠানো সেই ব্যক্তিকে পরিবারে হস্তান্তর
×

ছষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ছবি: সমকাল

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬ | ২১:৩১ | আপডেট: ১১ জুন ২০২৬ | ২১:৩১

জামালপুরের বকশীগঞ্জের রামরামপুর সীমান্ত দিয়ে পুশইন করা সেই ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাকে পরিবারের লোকজনের কাছে তাকে তুলে দেওয়া হয়।

তার নাম ছষ্ঠী চন্দ্র বর্মন (৫৮)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামের বাবু চন্দ্র বর্মনের ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, তিনি প্রায় দুই মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হন এবং পরে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে চলে যান।

জানা গেছে, বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলার সংলগ্ন এলাকায় ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশে পাঠায়। এরপর তিনি নোম্যান্স ল্যান্ডে অবস্থান করেন।

খবর পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেন। এ সময় স্থানীয়রা সেখানে জড়ো হয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হলেও তাৎক্ষণিক কোনো সমাধান হয়নি। পরে বিজিবি শক্ত অবস্থান নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বৃহস্পতিবার সকালে তার পরিচয় শনাক্ত হওয়ার পর তাকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, পুশইন হওয়া ব্যক্তির পরিচয় মিলেছে। ভারত থেকে ঠেলে পাঠানোর একদিন পর পরিচয় পাওয়া যায়। 

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে বিজিবি তাকে থানায় নিয়ে আসে। তথ্য যাচাই বাছাই শেষে পরিচয় নিশ্চিত হওয়ার পর বিকেলে বিজিবি ও পুলিশ যৌথভাবে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মন ও মেয়ের জামাই গৌর চন্দ্র বর্মন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×