ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

গাজীপুরে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের চুক্তি স্বাক্ষর

গাজীপুরে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের চুক্তি স্বাক্ষর
×

 গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০ | ১০:২৩

গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকার ঘরে ঘরে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সারফেস ওয়াটার রিটেনশন পন্ড, ট্রিটমেন্ট প্লান্টসহ পানি সরবরাহের নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সিটি করপোরেশনকে সাড়ে আট হাজার কোটি টাকা দেবে ভারতের ইআইসি ওয়াটার টেকনোলজি কোম্পানি।

মঙ্গলবার দুপুরে সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ভারতের ইআইসি ওয়াটার টেকনোলজি প্রোপাইটর আবু জায়েদ মাহমুদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের দেবাশীষ সরকার, মাসুদুর রহমানসহ সংশ্নিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন

×