ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
×

ফাইল ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯ | ০৩:০০

৪ দিনের ব্যবধানে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আরও এক বাংলাদেশি যুবক বিএসএফের  গুলিতে  নিহত হয়েছেন।

নিহতের নাম সুমন (২৫)। তিনি মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে। 

শুক্রবার ভোরে ভারতের নদীয়া জেলার হাসখালী থানার শিলগেইট নামক স্থানে বিএসএফের গুলিতে নিহত হন তিনি।

দুপুরে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক কামরুল হসান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ খবর নিশ্চিত করেছেন। 

বিজিবি জানায়, নিহত সুমন গরু চোরাকারবারী। তার লাশ পাখিউড়া বিএসএফ ক্যাম্প এবং হাসখালী থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর মহেশপুর সীমান্তের পলিয়ানপুরের বিপরীতে বিএসএফের গুলিতে আব্দুর রহিম (৫০) নামে এক গরুর রাখাল নিহত হন। তিনি মহেশপুর উপজেলার সেজিয়া ইউনিয়নের বাউলিয়া গ্রামের আবুল কাসেমের ছেলে।

আরও পড়ুন

×