ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

রাউজানে যুবদল নেতা খুনে ১৯ জনের বিরুদ্ধে মামলা

রাউজানে যুবদল নেতা খুনে ১৯ জনের বিরুদ্ধে মামলা
×

মাকসুদুল হক চৌধুরী মাসুদ

চট্টগ্রাম ব্যুরো ও রাউজান প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ০৫:০৬

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে (৪৫) প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় আলোচিত সন্ত্রাসী মোহাম্মদ রায়হানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত সোমবার রাতে নিহতের বড় ভাই পেয়ারুল হক চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় হত্যা মামলাটি করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও আটজনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছে রায়হানের সহযোগী মোহাম্মদ ইলিয়াস ওরফে ধামা ইলিয়াস, মোহাম্মদ মোবারক, দিদারুল আলম, মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, যুবদল নেতা খুনের ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার আসামিদের ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে। 

গত শনিবার দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় মাসুদুল হক চৌধুরীকে। তিনি পাশের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাঁর বড় ভাই পেয়ারুল হক চৌধুরী রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। মাসুদুল আসছে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাই প্রতিপক্ষ তাঁকে পরিকল্পিতভাবে খুন করে।

আরও পড়ুন

×