ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

মাইকে ঘোষণা দিয়ে বনভূমি উদ্ধার অভিযানে হামলা

মাইকে ঘোষণা দিয়ে বনভূমি উদ্ধার অভিযানে হামলা
×

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ০৮:২৯

| প্রিন্ট সংস্করণ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সরকারি বনভূমি উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন সাতজন বনকর্মী। অভিযোগ উঠেছে, অবৈধ দখলদারদের একটি সংঘবদ্ধ চক্র স্থানীয়ভাবে মাইকিং করে লোকজনকে উস্কানি দিয়ে বন বিভাগের কর্মীদের ওপর এ হামলা চালায়। এতে কয়েকজন বনকর্মী গুরুতর আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে শাপলাপুর ইউনিয়নের জেএমঘাট এলাকায় মহেশখালী রেঞ্জের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সরকারি বনভূমি দখলমুক্ত করার নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেখানে গেলে দখলদার চক্র বাধা সৃষ্টি করে। তাদের হামলায় মহেশখালী রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবির, বন প্রহরী তুষার সাহা, বন পাহারা দলের সদস্য আক্তার হোসেন, কেরুনতলী বিট কর্মকর্তা আরিফুল ইসলাম, বনকর্মী নজরুল হুদা, মো. আনোয়ার হোসেন ও নবায়ন চাকমা আহত হন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উচ্ছেদ অভিযান চলাকালে দখলদারদের পক্ষ থেকে স্থানীয় মাইকে ঘোষণা দিয়ে সাধারণ মানুষকে জড়ো করা হয়। পরে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল লোক সংঘবদ্ধভাবে বনকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অভিযানরত কর্মকর্তারা আহত হন এবং অভিযান ব্যাহত হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। বন বিভাগ জানিয়েছে, সরকারি বনভূমি দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে।

মহেশখালী রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘দখলদার চক্র পরিকল্পিতভাবে মাইকিং করে সাধারণ মানুষকে উস্কানি দেয় এবং বনকর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’
মহেশখালী থানার ওসি আব্দুস সোলতান। তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। 

আরও পড়ুন

×