ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড
×

প্রতীকী ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১৫:৪৩

নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে জালাল উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. তৈয়ব আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের আগস্টে নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষীপুর মধ্যপাড়া গ্রামে বাড়ির আঙিনায় খেলতে থাকা পাঁচ বছরের শিশুটিকে কৌশলে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন প্রতিবেশী জালাল উদ্দিন। পরে শিশুটির মা গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন।

মামলাটি প্রথমে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন থাকলেও পরে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে এই মামলার আইনজীবী মুন্সি আবুল কালাম আজাদ বলেন, দেশে যেভাবে শিশু ধর্ষণের মতো অপরাধ বেড়ে চলেছে, তা প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারের সেই নীতির আলোকেই আজকের এই রায় দেওয়া হয়েছে।

রায় ঘোষণা শেষে কড়া নিরাপত্তায় দণ্ডপ্রাপ্ত আসামি জালাল উদ্দিনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×