ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

এবার প্রত্যাহার হলেন কোতোয়ালি থানার ওসি আফতাব

এবার প্রত্যাহার হলেন কোতোয়ালি থানার ওসি আফতাব
×

আফতাব উদ্দিন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ০১:৫৪ | আপডেট: ১৮ জুন ২০২৬ | ০২:২১

একযোগে নগরীর ৫ ওসি বদলি করার দুই দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিনকে। বুধবার রাতে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ওসি আফতাবের বিরুদ্ধে এক লাখ ইয়াবা গায়েব করার অভিযোগ ছিল। তবে ওসির দাবি, এমন কোনো ঘটনার সঙ্গে কখনোই জড়িত ছিলেন না তিনি।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্র্যাফিক, প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী বলেন, কোতোয়ালি থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। এর বেশি কিছু বলার মতো নেই।

অভিযোগ আছে, নগরীর বাকলিয়া এলাকায় গত বছরের ৮ ডিসেম্বর এক পুলিশ সদস্যের কাছ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার হলেও তৎকালীন ওসি আফতাব উদ্দিনের নির্দেশে তা জব্দ দেখিয়ে মামলা করা হয়নি। চট্টগ্রাম নগর পুলিশের এক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইয়াবার চালানটি আত্মসাৎ করা হয় এবং বহনকারীকে ছেড়ে দেওয়া হয়েছে। এর সূত্র ধরে তাকে প্রত্যাহার করা হতে পারে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ওসি আফতাব উদ্দিন। তিনি বলেন, ‘যে ইয়াবার কথা বলা হয়েছে তার সম্পর্কে আমি কিছুই জানি না। আর জব্দ করা ইয়াবা আত্মসাৎ করার প্রশ্নই আসে না।’ তবে পুলিশের এ সংক্রান্ত একটি তদন্ত প্রতিবেদন গত ২৯ এপ্রিল পুলিশ সদরদপ্তরে পাঠানো হয়েছে।

তার আগেই তৎকালীন পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ ও কনস্টেবল ইমতিয়াজ হোসেনকে এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

এবার কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিনকে প্রত্যাহার পুলিশ লাইনে আনা হলো।

আরও পড়ুন

×