ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

ট্রাক-পিকআপ সংঘর্ষে দুজন নিহত

ট্রাক-পিকআপ সংঘর্ষে দুজন নিহত
×

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ১০:০২

| প্রিন্ট সংস্করণ

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে ভাটবাউর এলাকায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাসেল (২৭) ও আরাফাত (২০)। আহতরা হলেন শাহআলম (৩০) ও সাগর (২২)। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই পিকআপে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরগি পরিবহনের একটি পিকআপ চুয়াডাঙ্গার উদ্দেশে যাচ্ছিল। পথে ঢাকা-আরিচা মহাসড়কে ভাটবাউর এলাকায় পৌঁছালে বিপরীত দিক 
থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চারজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাসেল ও আরাফাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাহআলম ও সাগর চিকিৎসাধীন।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মাতব্বর জানান, মানিকগঞ্জ কন্ট্রোল রুম থেকে দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশের একটি মোবাইল টিম 
ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে জানা গেছে, মুরগিবাহী পিকআপটি চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ঢাকাগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হন এবং দুইজন আহত হন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×