ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি আ. রউফের স্মৃতিস্তম্ভ

আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি আ. রউফের স্মৃতিস্তম্ভ
×

ভৈরবে গতকাল শুক্রবার আব্দুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন অতিথিরা সমকাল

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০৭:৫৯

| প্রিন্ট সংস্করণ

কিশোরগঞ্জের ভৈরবে আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় শহরের বঙ্গবন্ধু সরণি মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় তাঁর বাসভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ।

কমান্ডার আবদুর রউফ স্মৃতি পরিষদের সভাপতি অধ্যাপক এ কে মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার রউফের কন্যা গীতালী হাসান, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, নরসিংদীর রায়পুরা ফজলুল হক স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সমাজসেবক আজিজুর রহমান ভূঁইয়া, পিএসটিসির নির্বাহী পরিচালক ডা. নুর মোহাম্মদ, স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. শরীফ হোসেন, সমাজসেবক আবদুল হাকিম ও ডা. আবদুল্লাহ আল মারুফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা স্মৃতিস্তম্ভ নির্মাণে উদ্যোগ নেওয়ায় ভৈরব পৌরসভার সাবেক মেয়র ইফতেখার হোসেন বেনুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, কমান্ডার আবদুর রউফ আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ছিলেন এবং মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার তাঁকে স্বাধীনতা পদকে ভূষিত করেছে। তিনি ভৈরববাসীর গর্ব এবং নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব হয়ে থাকবেন।

আরও পড়ুন

×