ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

নাসিরনগরে ধান ক্ষেত থেকে ১ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নাসিরনগরে ধান ক্ষেত থেকে ১ ব্যক্তির মৃতদেহ উদ্ধার
×

ছবি: গুগল

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯ | ০৫:৪৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফসলি জমি থেকে আনুমানিক ৫০ বছর বয়সের অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার বিকাল পাঁচটার সময় উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ফসলি জমি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষীপুর গ্রামের একটি ধান ক্ষেতে স্থানীয়রা মৃতদেহটি দেখতে পায়। তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জুলুস খান বলেন, নিহতের পরনে ছিল সাদা শার্ট ও লুঙ্গি। তার নাক, কান দিয়ে রক্ত বের হচ্ছিল। নিহত ব্যক্তির পরনের শার্টটি তার গলায় পেচানো ছিল।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আরও পড়ুন

×