রবীন্দ্রনাথ-নজরুলকে স্মরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার রবীন্দ্র-নজরুলজয়ন্তী উৎসবে অতিথিরা সমকাল
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ০৮:২৪
| প্রিন্ট সংস্করণ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী রবীন্দ্র-নজরুলজয়ন্তী উৎসব।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের সৃষ্টিকর্ম নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। গান, কবিতায় স্মরণ করা হয় তাদের।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার। সভাপতিত্ব করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া।
অনুষ্ঠান শেষে ‘রবীন্দ্র মেলা’র উদ্বোধন করা হয়। পরে গীতাঞ্জলি স্টুডিও থিয়েটারে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতায় শাহজাদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
বিকেলে ‘রবীন্দ্রনাথের কৃষি ও সময়চিন্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি। সেমিনার শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
- বিষয় :
- স্মরণসভা
