ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারেরও পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারেরও পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
×

ছবি: সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ২২:২৭ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ২২:৩৩

বিএনপি ক্ষমতায় গিয়ে উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এই সরকারের অনেক সফলতা থাকতে পারে, কিন্তু সরকার যদি ভুল পথে চলে, তাহলে সেই সফলতাও টেকসই হবে না।

রোববার সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখায় জেলা পরিষদ মিলনায়তনে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আপনি যদি রেলগাড়ি ভুল পথে চালাতে শুরু করেন, তাহলে কি তা চলবে? চলবে না। কারণ শুরুটাই ভুল পথে হয়েছে। এই সরকারের প্রথম পথ ছিল সংস্কারের পথ; কিন্তু সরকার সেই পথ থেকে সরে অন্য পথে গেছে। ফলে সরকার যা-ই করবে, তা ভুল হিসেবে বিবেচিত হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার যদি সংস্কারের পক্ষে ফিরে আসে, আমরা তাদের স্বাগত জানাব। সংস্কার বাস্তবায়ন হবেই—এ কথা আমি বড়লেখা থেকে বলে গেলাম। নতুবা বিএনপি তাদের পতন ডেকে আনবে।

এনসিপির এই নেতা বলেন, আমরা ১১ দল এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিকভাবে এ প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। গত নির্বাচনে ৭৫ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। জনগণের রায়ের বিরুদ্ধে কোনো সরকার যেতে পারে না। বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের এমাদুল ইসলাম ফয়ছল আহমদ, এনসিপির প্রীতম দাস প্রমুখ।

আরও পড়ুন

×