ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

নৌকায় রং করার সময় বজ্রপাতে দুজনের মৃত্যু

নৌকায় রং করার সময় বজ্রপাতে দুজনের মৃত্যু
×

প্রতীকী ছবি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ২২:০১

টাঙ্গাইলে নৌকায় রঙের কাজ করার সময় বজ্রপাতে দুই দিনমজুর মারা গেছেন। গত বুধবার বিকেলে ভূঞাপুরে উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন শুশুয়া চর এলাকার বখতিয়ার ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (২৫) ও জিন্নত আলীর ছেলে ইয়াছিন আলী (৩০)।

স্থানীয়রা জানান, যমুনা নদীর দুর্গম শুশুয়া চরে গত বুধবার বিকেলে একসঙ্গে একটি নৌকায় রঙের (আলকাতরা) কাজ করছিল ভুক্তভোগীরা। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে তাদরে খুব কাছেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে স্বজনরা খবর পেয়ে দুজনের লাশ বাড়িতে নিয়ে যান।

ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম বলেন, ঘটনাস্থল থেকে লাশ দুটি বাড়িতে নিয়ে গেছেন তাদের স্বজনরা। এ ব্যাপারে পুলিশকে কোনো কিছু জানাননি তারা।

আরও পড়ুন

×