‘কেরানীগঞ্জকে চাঁদাবাজ ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলব’
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ০৮:৪৯
| প্রিন্ট সংস্করণ
আমান উল্লাহ আমান এমপি বলেছেন, কেরানীগঞ্জকে চাঁদাবাজ ভূমিদস্যু ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলব। মাদক কারবারি ও সেবনকারীদের ধরে পুলিশে দিতে হবে।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের আতাশুর প্রাথমিক বিদ্যালয় ও মুসলিমবাগ-মুক্তিরবাগ প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষার বিকল্প নেই। শিক্ষিত, দক্ষ ও মানবিক নাগরিক গড়ে তুলতে সরকার শিক্ষা খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দে বর্তমান সরকার অতীতের সব সরকারকে পেছনে ফেলেছে।
অনুষ্ঠানে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, বিএনপি নেতা সামছুল হক লিটন, মেহেবুব হোসেন মেহেবুব, সাইদুর রহমান আংকু, আতাউর রহমান হিরা প্রমুখ।
- বিষয় :
- চাঁদাবাজি