ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ঘূর্ণিঝড় বুলবুল: খুলনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি

ঘূর্ণিঝড় বুলবুল: খুলনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি
×

ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯ | ২১:৩৩ | আপডেট: ০৮ নভেম্বর ২০১৯ | ২১:৩৬

ঘূর্ণিঝড় বুলবুল-এর প্রভাবে খুলনায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। শনিবার ভোর থেকে আকাশ পুরো মেঘে ঢাকা। সেই সঙ্গে মাঝে মাঝে দমকা ও ঝোড়ো হাওয়া বইছে।

এরইমধ্যে খুলনায় ৩৪৯টি সাইক্লোন শেল্টার ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনের জন্য খুলে রাখা হয়েছে। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত মাইকিং করে লোকজনকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলা হলেও এখনো পর্যন্ত সাইক্লোন শেল্টারে যায়নি সাধারণ মানুষ।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সমকালকে জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে আশ্রয় কেন্দ্রে পাঠানোর জন্য উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা চেষ্টা করছেন।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সুন্দরবনের দুবলারচরে আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য রাস মেলা স্থগিত করা হয়েছে। খুলনা নদী বন্দরে পণ্য বোঝাই-খালাসের কাজ বন্ধ রয়েছে। জাহাজগুলো নিরাপদে নোঙ্গর করে রয়েছে।

মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, ৭ নম্বর বিপদ সংকেত জারি করার পর শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে মংলা বন্দরে অবস্থানরত ১৩টি বিদেশি জাহাজে পণ্য বোঝাই-খালাস এর কাজ বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্দরের পশুর চ্যানেলেও সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন

×