ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

ঘূর্ণিঝড় ‘বুলবুল’: খুলনায় প্রস্তুত ৫ উদ্ধারকারী জাহাজ

ঘূর্ণিঝড় ‘বুলবুল’: খুলনায় প্রস্তুত ৫ উদ্ধারকারী জাহাজ
×

ছবি ইউএনবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯ | ২২:৫১

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার সন্ধ্যায় খুলনা উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও বরগুনাসহ উপকূলীয় জনপদে ত্রাণ ও উদ্ধার তৎপরতার জন্য খুলনা নৌঘাঁটি তিতুমীরে পাঁচটি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। খবর ইউএনবির।

শুক্রবার দুপুর থেকে খুলনা এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উপকূলীয় উপজেলা কয়রা ও দাকোপে আশ্রয় কেন্দ্রে মানুষজন যেতে শুরু করেছে। উপকূলীয় এলাকায় অবিরাম মাইকিং করা হচ্ছে। 

এছাড়া খুলনায় সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

×