ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সুবর্ণচরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষিকার বাবাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুবর্ণচরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষিকার বাবাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
×

প্রতীকী ছবি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১২:০২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষিকার বাবাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

ঘটনার পর গতকাল বুধবার রাতে চরজব্বর থানায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এর আগে, একই দিন সকালে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত কামাল উদ্দিন (৫৫) উপজেলার চরবাটা ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে ভুক্তভোগী ছাত্রী তার শিক্ষিকার বাড়িতে প্রাইভেট পড়তে যায়। ছাত্রী শিক্ষিকার বাড়িতে গিয়ে দেখেন তিনি ঘরে নেই। তখন শিক্ষিকার বাবা কামাল উদ্দিন ছাত্রীকে ঘরে ডেকে নেন। একপর্যায়ে তাকে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকেই না জানাতে ৫০০ টাকা দিয়ে ওই ছাত্রীকে বিদায় করে দেন। ভুক্তভোগী বাড়ি গিয়ে বিষয়টি স্বজনদের জানায়। এ ঘটনায় সন্ধ্যার দিকে স্থানীয়রা কামাল উদ্দিনকে আটক করে পিটুনি দিয়ে গাছে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।  

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় কামাল উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে।  

আরও পড়ুন

×