ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

মাদারীপুরে অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে জখম

মাদারীপুরে অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে জখম
×

হাসপাতালে চিকিৎসাধীন মিতু -সমকাল

মাদারীপুর প্র‌তি‌নি‌ধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯ | ০০:৪৭

জ‌মিজমা নি‌য়ে বি‌রো‌ধের জে‌রে শুক্রবার রা‌তে মাদারীপুর সদর উপ‌জেলার কু‌নিয়া ইউ‌নিয়‌নের ত্রিভাগদী গ্রামে ৬ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ দুজনকে কু‌পি‌য়ে ও পিটিয়ে মারাত্মক জখম ক‌রে‌ছে প্র‌তিপক্ষরা। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

ভুক্তভোগী প‌রিবার জানায়, রাতে ত্রিভাগদী এলাকার মাসুদ কাজী (৫২) একই এলাকায় তার বোনের বাড়ি গিয়ে আকরাম বেপারির (৪০) সঙ্গে জমি প‌রিমাপের বিষয়ে আলোচনা করছিলেন। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষই সংঘর্ষে জড়ি‌য়ে পড়ে। এতে মাসুদ কাজী ও তার অন্তঃসত্ত্বা ভাগ‌নি মিতু আক্তার (২৪) রামদার কো‌পে মারাত্মক আহত হন। প‌রে স্বজনরা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। 

আহত মাসুদ কাজী বলেন, ঝগড়াঝাটির মধ্যেই আকরাম ও তার ভাইরা মিলে ঘর থেকে রামদা এনে আমাদের ওপর হামলা চালায়। তারা আমার হাতে পায়ে কোপ দেয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত আমার ছয় মাসের  অন্তঃসত্বা ভাগনির পেটেও রামদার বাট দিয়ে আঘাত করে তারা।

তবে অভিযোগ অস্বীকার করে আকরাম বেপারি বলেন, অন্তঃসত্ত্বা কোন নারীকে আমি আঘাত করিনি। বৃষ্টির কারণে সে পড়ে যেতে পারে।

আহত মিতু আক্তারের বাবা লতিফ হাওলাদার বলেন, আমার অন্তঃসত্ত্বা মেয়ের পেটে ওরা রামদার বাট দিয়ে আঘাত করেছে। ওদের বিচার চাই।

মাদারীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াদ মাহমুদ বলেন, দু'জনেই চিকিৎসাধীন আছেন। 

সদর থানার এসআই খোসরুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে আমরা সদর হাসপাতালে এসেছি। ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×