ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

নওগাঁয় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু
×

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ১৭:৪৮

নওগাঁর পোরশা উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কাতকইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিলপাড়া গ্রামের শফিউদ্দিনের ছেলে মাহাবুর হোসেন এবং একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ।

নিহত আব্দুল আজিজের প্রতিবেশী তোফায়েল আহমেদ জানান, সকালে তারা বৈদ্যুতিক মোটরের সাহায্যে বিলের পানি সেচে মাছ ধরেন এবং সকাল ১০টার দিকে ধরা মাছ বাড়িতে নিয়ে যান। পরে দুপুর ১টার দিকে আবারও মাছ ধরতে বিলে যান। সেখানে আগে থেকেই চালু অবস্থায় থাকা মোটরের তার লিকেজ হয়ে পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, পানিতে নামার পর প্রথমে মাহাবুর হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। তাকে উদ্ধার করতে গেলে আব্দুল আজিজও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×