ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বাশঁখালীতে চাঁদার দাবিতে স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা

বাশঁখালীতে চাঁদার দাবিতে স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা
×

হামলায় আহত স্বর্ণ ব্যবসায়ী। ছবি-সমকাল

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ২১:৫৬

চট্টগ্রামের বাঁশখালীতে চাঁদার দাবিতে তড়িৎ কান্তি গুহ নামে এক স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

রোববার রাত ১০টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের রামদাশমুন্সি হাট এলাকায় সংঘটিত এই হামলার ঘটনায় সোমবার বাঁশখালী থানায় মামলা হয়েছে। অপরদিকে হামলায় আহত স্বর্ণ ব্যবসায়ী তড়িৎ কান্তি গুহকে (৫২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কোকদন্ডী এলাকার মৃত হিমাংশু বিমল গুহের ছেলে তড়িৎ কান্তি গুহ দীর্ঘদিন ধরে বাঁশখালীর কালীপুর রামদাশমুন্সির হাটে স্বর্ণ ব্যবসা করে আসছিলেন। তার প্রতিষ্ঠানের নাম হিমাংশু গুহ জুয়েলার্স। এদিকে একই এলাকার মৃত আবুল বশরের ছেলে রাসেল দীর্ঘ দিন ধরে তড়িৎ গুহসহ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলেন। 

ব্যবসায়ী তড়িৎ গুহ জানান, গত কিছু দিন পূর্বে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে আমার দোকানে হামলার ঘটনা ঘটে। এতে আমি মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি সে জেল থেকে জামিনে এসে আবারও চাঁদা দাবি করেন। রোববার রাতে আমি দোকানের সামনে দাঁড়ানো অবস্থায় হঠাৎ রাসেলের নেতৃত্বে সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা আমার দোকান থেকে সাড়ে ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ আরিফ জানান, ঘটনার পর মামলা হয়েছে৷ আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

আরও পড়ুন

×