ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ভারতে বসে ষড়যন্ত্র করে লাভ হবে না: হুইপ দুলু

ভারতে বসে ষড়যন্ত্র করে লাভ হবে না: হুইপ দুলু
×

বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: সমকাল

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ১৬:১৪

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ভারতে বসে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হবে। আপনার স্থান বাংলাদেশের মাটিতে আর হবে না।

বৃহস্পতিবার ১১টার দিকে নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকায় বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহাবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে হুইপ দুলু আরও বলেন, ভারত বাংলাদেশের ভালো বন্ধু। দুই দেশের বন্ধুত্বের স্বার্থেও ফ্যাসিস্ট ও খুনি শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানাই।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল বলেন, গত ১৭ বছরে প্রতিষ্ঠানটি কোনো সরকারি সুযোগ-সুবিধা পায়নি। শুধু প্রতিষ্ঠানের নাম বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয় হওয়ায় শিক্ষকদের এমপিওভুক্ত করা হয়নি এবং শিক্ষার্থী ভর্তি কার্যক্রমেও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। 

পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহীন বলেন, এমপিও না থাকায় শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হয়েছে। তিনি দ্রুত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলম, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাসিম উদ্দিন নাসিম, শহিদুল্লাহ সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×