ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নিজের ফিসারিতে ডুবে যুবকের মৃত্যু

নিজের ফিসারিতে ডুবে যুবকের মৃত্যু
×

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ | ১২:০০

কিশোরগঞ্জের সদরে নিজস্ব ফিসারির পানিতে ডুবে অনিক মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার রশিদাবাদ ইউনিয়নের বেরুয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অনিক ওই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

স্বজনরা জানায়, কয়েক বছর আগে পুলিশের চাকরি ছেড়ে নিজ গ্রামে মাছের ফিসারি গড়ে তোলেন অনিক মিয়া। বৃহস্পতিবার দুপুরে তিনি ফিসারির পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত ১০টার দিকে ফিসারির পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করা হলেও তিনি তখন মৃত ছিলেন।

খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের ধারণা, তিনি ফিসারির পাড়ে গিয়ে স্ট্রোক করে পানিতে পড়ে মারা যেতে পারেন। এ কারণে পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করতে আগ্রহ দেখানো হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

×