ঠাকুরগাঁওয়ে পথচারীকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
প্রতীকী ছবি
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ১৯:১৬ | আপডেট: ০৮ আগস্ট ২০২৬ | ১৯:৩৮
ঠাকুরগাঁও সদরের ভেলাপুকুর ন্যাংরিহাট এলাকায় রাস্তা পারাপার হয়ে বাড়িতে যাওয়ার সময় পথচারীর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত করা হলেন ভেলাপুকুর এলাকার আবুল হোসেন ও জিয়া বাড়ি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে অর্ণব। এ সময় নয়ন নামে আরো একজন গুরুতর আহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পারাপার হয়ে বাড়িতে প্রবেশ করছিলেন আবুল হোসেন। এসময় নয়ন ও অর্ণব মোটরসাইকেলে করে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি রাস্তার মাঝখানে আবুল হোসেনকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় ও পরে একটি বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আবুল হোসেন ও অর্ণব নিহত হয়।
নয়নকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তুর করেন কর্তব্যরত চিকিৎসক।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বিষয় :
- ঠাকুরগাঁও
- সড়ক দুর্ঘটনা
- নিহত দুই