ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬

মেহেরপুরে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার
×

ছবি: সমকাল

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ২১:০৯

মেহেরপুরের গাংনী উপজেলায় ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু ও পাঁচটি ল্যান্ডমাইনের বক্স উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের জমিতে এগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে সেগুলো ফিতা দিয়ে ঘিরে রাখে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের আবুল মালিথার ছেলে কালু মালিথার জমিতে শ্রমিকরা মাটি উত্তোলনের কাজ করছিলেন। এ সময় মাটির নিচে ধাতব আকৃতির কয়েকটি বস্তু দেখতে পান তারা। পরে আরও খোঁড়াখুঁড়ি করলে একে একে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু এবং পাঁচটি ল্যান্ডমাইনের খালি বক্স দেখতে পান। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করে। পরে গাংনী থানায় খবর দেওয়া হয়।  

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. জামিনুর রহমান খান বলেন, ল্যান্ডমাইন সদৃশ বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য বোম ডিসপোজাল ইউনিটকে আসতে বলা হয়েছে। আজ রোববার তাদের আসার সম্ভাবনা রয়েছে। সেই পর্যন্ত পুলিশ স্থানটি ঘিরে রাখবে। সাধারণ জনগণের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকছে। বোম ডিজপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষার পর এর কার্যকারিতা সম্পর্কে জানা যাবে। সেই পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

আরও পড়ুন

×