মেহেরপুরে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
ছবি: সমকাল
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ১০:৩৮
মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৮টার দিকে আমতৈল গ্রামে বিএনপি নেতা আবুল হোসেনের বাড়ির পাশ থেকে লাল টেপে মোড়ানো বস্তু দুটি উদ্ধার করা হয়।
আবুল হোসেন জানান, কে বা কারা রাতের আঁধারে তার বাড়ির পাশে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু রেখে গেছে। সকালে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে আমাকে জানান। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করে নিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়েছে। সেগুলো পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। কারা এবং কী কারণে এগুলো সেখানে রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- বোমা উদ্ধার
- পুলিশ
- মেহেরপুর