ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া

জামায়াত সমর্থিত সাত আইন কর্মকর্তার পদত্যাগ

জামায়াত সমর্থিত সাত আইন কর্মকর্তার পদত্যাগ
×

পদত্যাগকারী আইন কর্মকর্তারা

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ১৮:০৬

বগুড়ায় সাত আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। আজ সোমবার বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। 

পদত্যাগকারী আইন কর্মকর্তারা জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের সংগঠনের নেতা হিসেবে পরিচিত। তারা হলেন- অতিরিক্ত সরকারি কৌঁসুলি শাফিকুর রহমান শাফি, অতিরিক্ত সরকারি কৌঁসুলি এমদাদুল ইসলাম, সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আরিফুর রহমান, আইনজীবী সাইফুল ইসলাম, আইনজীবী শহিদুল ইসলাম, আইনজীবী ইন্দ্রজিৎ ও আইনজীবী আতাউর রহমান সবুজ। ২০২৪ সালে তারা বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পান।

এ বিষয়ে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, সাত আইন কর্মকর্তার পদত্যাগপত্র পেয়েছি। পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন

×