ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলা, গুলিবিদ্ধ ৫

নোয়াখালীতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলা, গুলিবিদ্ধ ৫
×

হামলায় আহত তিন ব্যক্তি

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ১০:১৫ | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ | ১১:৪০

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

সোমবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

গুলিবিদ্ধ নজরুল ইসলাম শান্ত জানান, তিনটি মোটরসাইকেল, দুটি সিএনজি চালিত অটোরিকশায় করে কয়েকজন নারীসহ আমরা একটি বিয়ের অনুষ্ঠানে ভিডিও করতে যাচ্ছিলাম। ওই সময় পিছন দিক থেকে আমাদের মোটরসাইকেল লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। 

তিনি জানান, হামলার কারণে তারা মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান। এতে তাদের সঙ্গে থাকা পাঁচজনের মাথায়, হাতে, পিঠে গুলিবিদ্ধ হয়। হামলাকারীদের মধ্যে স্থানীয় দুই ব্যক্তিকে চিনতে পেরেছেন বলে দাবি করেন তিনি। তিনি অভিযোগ করেন, হামলার সময় অভিযুক্ত এক হামলাকারী তাকে তিনি (শান্ত) জামায়াত-শিবির করেন উল্লেখ করে তার পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহীদের পিছন থেকে গুলি করা হলে তিনজন ছররা গুলিতে আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন

×