ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
×

ছবি- সমকাল

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ২২:০৫

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে মাগুরা-ঝিনাইদহ সড়কের সদর উপজেলার আবালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মাগুরা সদর উপজেলার রামনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রিপন রহমান (৪২) এবং বেঙ্গা বেরইল গ্রামের গোলাম রব্বানীর ছেলে মোহাম্মদ নাঈম (৪০)।

মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, রিপন রহমান মোটরসাইকেলে করে দ্রুতগতিতে ঝিনাইদহের দিক থেকে মাগুরায় আসছিলেন। অপরদিকে মোহাম্মদ নাঈম মোটরসাইকেলে করে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। আবালপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

আরও পড়ুন

×