ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদকসহ আটক ৫

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদকসহ আটক ৫
×

আনোয়ার কামাল

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ১১:৫২ | আপডেট: ২২ আগস্ট ২০২৬ | ১২:২১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার কামালসহ পাঁচজনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার যশোদল এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখর রঞ্জন পাল জানান, যশোদল এলাকায় গোপন বৈঠক করার সময় আনোয়ার কামালসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে বৈষম্যবিরোধী মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০২৪ সালের ২১ নভেম্বর আনোয়ার কামালকে সদর উপজেলার বগাদিয়া এলাকার নিজস্ব মৎস্য খামার থেকে র্যা ব গ্রেপ্তার করেছিল। পরে বেশ কিছুদিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।

আরও পড়ুন

×