মনিরামপুরে বাওড়ে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু
ম্যাপ
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ১৭:৩৪ | আপডেট: ২২ আগস্ট ২০২৬ | ১৮:২৮
যশোরের মনিরামপুরে পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের পারখাজুরা বাওড়ে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- হাজরাকাটি গ্রামের মফিজুর রহমানের ছেলে জিসান হোসেন (১১) ও প্রতিবেশী অলিয়ার রহমানের মেয়ে ইয়াসমিন খাতুন (৭)। সম্পর্কে তারা দুজন দূরসম্পর্কের চাচাতো ভাই-বোন।
হাজরাকাটি মহিলা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক সৈয়দ আবুল কালাম আজাদ জানান, তারা দুজনই তাদের মাদ্রাসার ইবতেদায়ি শাখার শিক্ষার্থী। এর মধ্যে জিসান হোসেন চতুর্থ শ্রেণির ও ইয়াসমিন খাতুন প্রথম শ্রেণির শিক্ষার্থী।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ কামাল হোসেনসহ এলাকাবাসী জানান, জিসান হোসেন ও ইয়াসমিন খাতুন শনিবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে পারখাজুরা বাওড়ে যায় শাপলা তুলতে। শাপলা তুলতে গিয়ে প্রথমে পানিতে ডুবে যায় ইয়াসমিন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে জিসানও ডুবে যায়।
পরে স্থানীয়রা তাদের দুজনের মৃতদেহ উদ্ধার করে।
- বিষয় :
- যশোর
- পানিতে ডুবে মৃত্যু
- শিশুর মৃত্যু