ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

অর্থ ও সময় বাঁচাবে ডিজিটাল সিলেট কার্যক্রম: পররাষ্ট্রমন্ত্রী

অর্থ ও সময় বাঁচাবে ডিজিটাল সিলেট কার্যক্রম: পররাষ্ট্রমন্ত্রী
×

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন - ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯ | ০৯:০১

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জায়গা-জমির পরচা পাওয়া বা অন্য কোনো সেবা পেতে এখন আর ভূমি অফিসে ধর্ণা দিতে হবে না। মুঠোফোন থেকে ৩৩৩ চেপেই এ সংক্রান্ত সেবা পাওয়া যাবে। এতে সময়, অর্থ ও হয়রানি কমবে।  শনিবার ডিজিটাল সিলেট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল সিলেট নগরী গড়া ছিল তার নির্বাচনী ওয়াদা। এর অংশ হিসেবে মাস দুয়েক আগে আনুষ্ঠানিকভাবে এই কাজ শুরু হয়। আজ (শনিবার) ডিজিটাল সিলেট কার্যক্রমের নতুন অধ্যায় শুরু হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা বাস্তবায়নে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আগামীতে আরও অনেক সেবা ডিজিটালাইজেশন হবে। ফলে মানুষের সেবাপ্রাপ্তি সহজ হবে।

সিলেট নগরীতে বসানো ফেস রিকোগনাইজ ক্যামেরার কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হতে পারে এমন আশঙ্কার জবাবে ড. মোমেন বলেন, নতুন কোনো কিছু চালু হলে প্রথম দিকে কিছু অসুবিধা হতে পারে। কোনো সমস্যা দেখা দিলে সেগুলো সমাধানের চেষ্টা করা হবে। নগরী সিসি ক্যামেরার আওতায় আসায় অপরাধপ্রবণতা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

×