ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
×

আইনের তোয়াক্কা না করে বেপরোয়া হয়ে উঠেছে সিএনজি অটোরিকশার চালকরা। মহাসড়কে ভারী যানবাহনকে টেক্কা দিতে গিয়ে ঘটাচ্ছে দুর্ঘটনা। ঢাকা-সিলেট মহাসড়ক থেকে সোমবার তোলা সমকাল

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ০৮:৩৪

| প্রিন্ট সংস্করণ

কুলাউড়া পৌর শহরের যানজট নিরসন ও অবৈধ পার্কিং উচ্ছেদে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শওকতুল এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে আয়োজিত সভায় এমপি বলেন, ১৯ আগস্ট পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা অত্যন্ত নিন্দনীয়। কুলাউড়াকে সুন্দর ও যানজটমুক্ত করতে প্রয়োজনে অতিরিক্ত পুলিশ ফোর্স এনে অভিযান অব্যাহত রাখতে হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণেয় বিশ্বাস, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ প্রমুখ।

আরও পড়ুন

×