ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত
×

ফাইল ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:০০

নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫৯) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাদেক আলী (৫৫) উধনপাড়া হাজির মোড় গ্রামের মৃত জুড়ান মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাদেক আলী বাড়ির সামনে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলেন। একটি অ্যাম্বুলেন্স রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুর মরদেহ নিয়ে কুষ্টিয়ার চৌরহাসে যাচ্ছিল। এ সময় রহিমপুর এলাকায় আঞ্চলিক সড়কে সাদেক আলীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার তিনি মারা যান। এ সময় স্থানীয়রা অ্যাম্বুলেন্স ও অ্যাম্বুলেন্সচালকের সহকারী মো. মুসা ইসলামকে (২০) আটক করেন পুলিশে সোপর্দ করেন। ততক্ষণে চালক মো. সাইফ খাঁ পালিয়ে যান। 

আটক মুসা ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার মোল্লা তাগোর মোড় এলাকার মৃত আব্দুল আলিমের ছেলে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরে অ্যাম্বুলেন্সের থাকা শিশুর মরদেহ অটোরিকশাযোগে বাড়ি নিয়ে যান স্বজনরা।

লালপুর থানার (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার বিষয়ে কোনো অভিযোগ না থাকায় চালকসহ অ্যাম্বুলেন্সটিও ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×