ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কিশোরগঞ্জে রাজনৈতিক ও মাদক মামলায় গ্রেপ্তার ১৭

কিশোরগঞ্জে রাজনৈতিক ও মাদক মামলায় গ্রেপ্তার ১৭
×
×

রাজনৈতিক ও মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সমকাল

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ১৩:২২

কিশোরগঞ্জের সদর, কটিয়াদী, হোসেনপুর, তাড়াইল ও ভৈরবসহ বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় রাজনৈতিক ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে কটিয়াদী মডেল থানায় গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে।

শনিবার পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. ইমরান, তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম ভূঁইয়া, করিমগঞ্জের গুজাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম খোকন এবং মিঠাইন সদরের ইসলামপুর গ্রামের আওয়ামী লীগের সক্রিয় কর্মী খোরশেদ আলম খোকন।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×