ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

চাটমোহরে বিএনপির বিক্ষোভ মিছিল

চাটমোহরে বিএনপির বিক্ষোভ মিছিল
×
×

দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াসের প্রতিবাদে পাবনার চাটমোহর উপজেলার রেলবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। গত বুধবার বিকেলে তোলা সমকাল

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ০৮:৫৯

| প্রিন্ট সংস্করণ

দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াসের প্রতিবাদে পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে মূলগ্রাম ইউনিয়নে বিএনপির উদ্যোগে দলটির নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।

চাটমোহর রেলস্টেশনসংলগ্ন ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলবাজার মোড়ে এক পথসভা হয়। এতে সভাপতিত্ব করেন মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাস। 
পথসভায় বিএনপি নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করছে। তার জবাব দিতে হবে। 

আরও পড়ুন

×