ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত
×
×

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ০৯:১৫

গাজীপুরের টঙ্গীতে বাসচাপায় রহিমা (২৬) নামে এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নিহত রহিমা ময়মনসিংহের গৌরীপুর থানার লামাপাড়া গ্রামের সান্দু ডাক্তারের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে গাজীপুরা কাজীপাড়া এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় মাস্কো ইন্ডাস্ট্রিজে কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার ছুটির পর প্রতিদিনের মতো বাসায় ফিরছিলেন রহিমা। মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের একটি দ্রুতগতির বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

টঙ্গী পূর্ব থানার ওসি মাকছুদুল আলম বলেন, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। শ্রমিক ও স্থানীয় লোকজনকে মহাসড়ক থেকে সরিয়ে প্রায় আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করা হয়।

আরও পড়ুন

×