ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

রূপগঞ্জে নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা
×
×

প্রতীকী ছবি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ২২:৫৯

রূপগঞ্জে এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে গ্রেপ্তার সারোয়ার জাহান সাগর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।

গ্রেপ্তার সারোয়ার জাহান সাগর চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ইসলামপুর এলাকার আব্দুর রহিমের ছেলে। নিহত নারীর বাড়ি ভোলা সদর উপজেলার চর রমেশ এলাকায়। রূপগঞ্জের নাওড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

সংবাদ সম্মেলনে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, নিহত নারী জলসিঁড়ি আবাসন প্রকল্পের শ্রমিকদের রান্নার কাজ করে জীবিকা নির্বাহ করতেন। গত ৪ অক্টোবর রাতে কাজ শেষে নাওড়ায় নিজের ভাড়া বাসায় ফিরছিলেন তিনি। পথে জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১২ নম্বর সেক্টরের ১০৭ নম্বর সড়ক‑সংলগ্ন এলাকায় পৌঁছালে সারোয়ার জাহান সাগর তাঁর ওপর হামলা করে। বুকে লাথি মেরে তাঁকে মাটিতে ফেলে দেয় আসামি। এরপর তাঁকে ধর্ষণের চেষ্টা করলে তিনি চিৎকার করেন। এক পর্যায়ে আসামি তাঁর নাক-মুখ চেপে ধরে ধর্ষণ করে। এতে তাঁর মৃত্যু হয়। আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে পুলিশ।

গত ৫ অক্টোবর দুপুরে জলসিঁড়ি আবাসন প্রকল্পের ওই এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন নিহত নারীর ছেলে। মামলাটির তদন্তে নেমে পুলিশ জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকা থেকে সারোয়ার জাহান সাগরকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

×