ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২জন নিহত
প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ১৪:০৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় মোটরসাইকেলে দুইজন আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈষামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০)। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের দুজনের বাড়ি নরসিংদী জেলা সদরে। দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করে খাঁটিহাতা হাইওয়ে থানায় রেখেছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, নরসিংদী থেকে দুজন মোটরসাইকেলে সিলেটের দিকে যাচ্ছিলেন। পথে বৈষামোড়া এলাকায় যানজটে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অনুপ কুমার নিহত হন। গুরুতর আহত আনোয়ারুল আজিমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত দুই
- ব্রাহ্মণবাড়িয়া