ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

অগ্নিকাণ্ডে ভবনটির মধ্যে প্রতিষ্ঠানের কেউ আটকা পড়েননি: ফায়ার সার্ভিসের ডিজি

অগ্নিকাণ্ডে ভবনটির মধ্যে প্রতিষ্ঠানের কেউ আটকা পড়েননি: ফায়ার সার্ভিসের ডিজি
×
×

ছবি-সংগৃহীত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি 

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ১৪:৪৬ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ | ১৬:০২

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাল সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তিনি বলেন, ভবনটির মধ্যে প্রতিষ্ঠানের কেউ আটকা পড়েননি।  

বুধবার দুপুরে দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, এ আগুনের ঘটনায় শুধু আমাদের একজন কর্মী শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়েছেন। এছাড়া আমরা আশা করছি, জ্বলতে থাকা কারখানার মধ্যে কেউ আটকা পরেননি। 

তিনি বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাল সকাল পর্যন্ত সময় লাগতে পারে। তবে আগুন এর চেয়ে বেশি বাড়বে না।  

সুলতানুল আফরীন জুনাইদ বলেন, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করছে। এছাড়া এ কাজে সেনাবাহিনী ও বিজিবি যোগ দিয়েছে। 

আরও পড়ুন

×