ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৫০

কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৫০
×
×

হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে কুকুরের আক্রমণে আহতদের চিকিৎসা চলছে সমকাল

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ০৮:২৭

| প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জ শহরতলির বহুলায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী, শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা কুকুরের আক্রমণের শিকার হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে হঠাৎ একটি বেওয়ারিশ কুকুর এলাকায় এদিক-ওদিক ছুটোছুটি শুরু করে। এ সময় সামনে যাকে পেয়েছে তাকেই কামড় দিয়েছে। বিশেষ করে, বয়স্ক নারী ও শিশুদের ওপর বেশি আক্রমণ চালায় কুকুরটি।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বড় বহুলা ছাড়াও ছোট বহুলা, লোকড়া ও রিচি গ্রামে অনেককে কামড়ে আহত করেছে কুকুরটি।

আহতদের মধ্যে– শিশু নওরিন আক্তার, রিয়া আক্তার, নরুন্নাহার, শিফা আক্তার, রুমানা বেগম, স্কুলছাত্রী তারিন আক্তার, লিজা আক্তার, বিউটি আক্তার, ইয়াসিন মিয়া, মাহদি, আলমগীর হোসেন, সূর্য, আয়ান, মাতাব আলী, মিম আক্তার, ওয়াহিদ মিয়া, অনিলকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মুমিন উদ্দিন চৌধুরী জানান, সকাল থেকে কুকুরের কামড়ে আহত রোগীরা হাসপাতালে আসছেন। এখন পর্যন্ত ৫০ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ২৫ জন নারী এবং বেশ কিছু শিশুও রয়েছে।
ওই চিকিৎসক জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিনও পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে।
 

আরও পড়ুন

×