বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর জেলা
বরিশাল ব্যুরো
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ২১:০১
বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ৬ জেলার মধ্যে সবচেয়ে বেশী পাশ করেছে পিরোজপুরে। জেলায় পাসের হার ৫১ দশমিক ৫৫। এ হিসেবে বোর্ডের পাসের হারে শীর্ষ পিরোজপুর জেলা। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে বরিশাল ও বরগুনা জেলা।
পিরোজপুর জেলায় ৪৭টি কলেজ ৬ হাজার ৭৮২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩ হাজার ৪৯৬ জন। জিপিএ- ৫ পেয়েছে ৬৬ জন শিক্ষার্থী।
১০৭টি কলেজ থেকে ২০ হাজার ৯২৯ জন পরীক্ষা দিয়েছিলো বরিশাল জেলায়। পাস করেছে ১০ হাজার ৪৫৩ জন। পাসের হার ৪৯ দশমিক ৯৫। এ জেলায় ৬২২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা বরগুনা জেলায় পাসের হার ৪৪ দশমিক ৪৬। এ জেলায় ৩৬টি কলেজ থেকে ৫ হাজার ৭৭৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২ হাজার ৫৭৯ জন। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৬৯ জন।
ভোলা জেলায় ৩৯ দশমিক ৫৪ ভাগ পরীক্ষার্থী পাস করে চতুর্থ স্থানে রয়েছে। এ জেলার ৫৯টি কলেজ থেকে ৯ হাজার ৫৩৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩ হাজার ৭৭২ জন। জিপিএ-৫ পেয়েছে ৭০ জন।
পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা পটুয়াখালী ও ঝালকাঠী জেলায় পাসের হার যথাক্রমে ৩৮ দশমিক ৫১ ও ৩৭ দশমিক ০৯ জন। পটুয়াখালীতে ৭০টি কলেজে পরীক্ষার্থী ছিলো ১০ হাজার ৪৩০ জন ও পাস করেছে ৪ হাজার ১৭ জন। ঝালকাঠীতে ৩১টি কলেজ থেকে ৪ হাজার ৪৫৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১ হাজার ৬৫৩ জন।
- বিষয় :
- বরিশাল