ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নগরবাসীকে সেবা দিতে পুলিশের গড়িমসি চলবে না: সিএমপি কমিশনার

নগরবাসীকে সেবা দিতে পুলিশের গড়িমসি চলবে না: সিএমপি কমিশনার
×
×

মঙ্গলবার বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য দেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। ছবি-সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ১৭:৪৬

নগরবাসীকে পুলিশি সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের গড়িমসি বা হয়রানি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেছেন, সাধারণ মানুষ যাতে সহজে পুলিশের সেবা পান, তা নিশ্চিত করতে হবে। সেবা প্রত্যাশীদের অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে সিএমপির পূর্বঘোষিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে পুলিশ সদস্যদের এসব নির্দেশনা দেন তিনি।

সিএমপি কমিশনার বলেন, নগরবাসী যাতে সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার না হন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সমস্যার দ্রুত সমাধান করতে হবে। সেবা প্রত্যাশীদের অভিযোগ ও সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠানে নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন তাঁদের নানা অভিযোগ ও সমস্যার কথা পুলিশ কমিশনারের কাছে তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে তাঁদের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপপুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপপুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ প্রমুখ।

আরও পড়ুন

×