ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গরু-ছাগল নিয়ে ‘উধাও’ শশুরবাড়ির লোকজন

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গরু-ছাগল নিয়ে ‘উধাও’ শশুরবাড়ির লোকজন
×
×

প্রতীকী ছবি

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ | ০৪:০৯

রংপুরের মিঠাপুকুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ রেখে গরু-ছাগল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শ্বশুর, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম শিরিনা আক্তার (১৯)। তিনি উপজেলার রাণীপুকুর ইউনিয়নের দৌলত রসুলপুর (মিয়াপাড়া) গ্রামের রাফিউল ইসলামের স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছিল।

শুক্রবার দুপুরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। এলাকাবাসীর অভিযোগ, মরদেহ ঘরে রেখে অভিযুক্তরা বাড়ির গরু-ছাগল নিয়ে অন্যত্র চলে যান। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মিঠাপুকুর থানার ওসি রুহুল আমিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহে কোনো রক্তের দাগ কিংবা আঘাতের চিহ্ন ছিল না। গলায় দাগ ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে, ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন ওই গৃহবধূ। তবে ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর কারণ জানা যাবে। 

এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

×